1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাঙ্গাবালীতে সৌদি মানবিক সহায়তা সংস্থার খেজুর বিতরণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

রাঙ্গাবালীতে সৌদি মানবিক সহায়তা সংস্থার খেজুর বিতরণ

মোঃ শাওন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের একটি মানবিক সহায়তা সংস্থার উদ্যোগে খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দরিদ্র ও অসহায় পরিবার এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই খেজুর বিতরণ করা হয়।
রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদ ভূঁঞা। তিনি নিজ হাতে বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধি ও অসচ্ছল পরিবারের মাঝে খেজুর বিতরণ করেন।
এ সময় ইউএনও নাহিদ ভূঁঞা বলেন, পবিত্র রমজান মাসে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। সৌদি আরবের মানবিক সহায়তা সংস্থার এ ধরনের সহযোগিতা সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিতরণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রমজান মাসে ইফতারের অন্যতম প্রধান উপকরণ খেজুর হওয়ায় এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ রমজানের চেতনা আরও শক্তিশালী করে এবং সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!