1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাকাবে ৩ দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্পের উদ্বোধন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাকাবে ৩ দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্পের উদ্বোধন

প্রতিনিধি

রাকাবে ৩ দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্পের উদ্বোধন

মাহবুবুজ্জামান সেতু,সিনিয়র স্টাফ রিপোর্টার:রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ৩৮৩টি শাখায় একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্প। আজ ২১ থেকে আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এরই অংশ হিসেবে রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নওগাঁ জোনের নওগাঁ শাখায় ঋণ আদায় ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়। ১৬ লাখ টাকা ঋণ আদায়ের মাধ্যমে এ ক্যাম্পের সূচনা করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিন। তিনি বলেন,
“গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকের আর্থিক সক্ষমতা বাড়ানোই এ ক্যাম্পের মূল লক্ষ্য। এতে ব্যাংক ও গ্রাহক—উভয়ই উপকৃত হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক চিত্ত রঞ্জন বসাক, নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলমসহ শাখার অন্যান্য কর্মকর্তারা।

নওগাঁ শাখার ব্যবস্থাপক মো. শাহীন আলম বলেন,
“শীতের কুয়াশাচ্ছন্ন সকালেও গ্রাহকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আশা করছি, এই তিন দিনে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ আদায় সম্ভব হবে।”

ক্যাম্পকে ঘিরে শাখা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেক গ্রাহক স্বেচ্ছায় তাদের বকেয়া ঋণ পরিশোধ করতে শাখায় উপস্থিত হন।

ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ খেলাপি ঋণ আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ব্যাংকের সামগ্রিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!