1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রমজান শুরুর সংশোধিত তারিখ জানাল আমিরাত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রমজান শুরুর সংশোধিত তারিখ জানাল আমিরাত

প্রতিনিধি

ইসলাম ধর্মবলম্বীদের জন্য ধর্মীয়ভাবে পবিত্র ও তাৎপর্যপূর্ণ রমজান মাসের চাঁদ আগামী ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান চর্চা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।

প্রথম দিকে ধারণা করা হচ্ছিল যে আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রমজানের চাঁদ দেখা দেবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা জানিয়েছিল, আগামী ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পরপর আকাশে উঠবে রমজান মাসের চাঁদ।

কিন্তু আইএসির রোববারের বিবৃতিতে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদের গঠন প্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় থাকবে এবং ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর এক মিনিটের জন্য আমিরাতের আকাশে দৃশ্যমান হবে রমজানের চাঁদ।

ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভের নাম রোজা বা সিয়াম। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানহার না করা এবং ইন্দ্রিয় সংযম পালনকে রোজা বা সিয়াম বলা হয়। ধর্মপ্রাণ মুসলিমরা রমজান মাসে রোজা পালন করেন।

রমজান মাসের ২৯ অথবা ৩০ তারিখে শাওয়াল মাসের চাঁদ উদিত হয়। এই চাঁদ ইসলাম ধর্মের প্রধান উৎসব ঈদুল ফিতরের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর উদযাপনের মধ্যে দিয়ে রমজানের সিয়াম সাধনা শেষ করে স্বাভাবিক জীবনে প্রবেশ করেন মুসলিমরা।

বাংলাদেশে রমজান মাস শুরু হয় মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার একদিন পর থেকে। সেই হিসেবে আইএসির বিবৃতির ভিত্তিতে বলা যায়, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!