1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রমজান মাস শুধু সংযম আর আত্মশুদ্ধির মাসই নয়, এটি মন ও শরীরকে সতেজও করে তুলতে পারে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রমজান মাস শুধু সংযম আর আত্মশুদ্ধির মাসই নয়, এটি মন ও শরীরকে সতেজও করে তুলতে পারে

অনলাইন ডেস্ক :

সৌদি আরবের রিয়াদে একটি বিয়ের অনুষ্ঠানের পরে অবশিষ্ট খাবারগুলো বাক্সে প্যাক করা হচ্ছে। ছবিটি ২০১৯ সালের ৩ জুলাই তোলা রমজান মাস শুধু সংযম আর আত্মশুদ্ধির মাসই নয়, এটি মন ও শরীরকে সতেজও করে তুলতে পারে। টানা একমাস রোজার এই সময়টাতে সারা বিশ্বের মুসলমানরা সেহরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকেন। আর তাই এই মাসে খাবার অপচয়ের মতো অভ্যাস গড়ে ওঠার আশঙ্কাও থাকে। আর বিশ্বে খাবার অপচয় বা নষ্ট করার দিক দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।

এর কারণে চলমান রমজান মাসে জনসাধারণকে খাবারের অপচয় এড়ানোর আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে নষ্ট হওয়া মাংসের পরিমাণ কমাতে পবিত্র রমজান মাসে যখন লোকেরা ইফতার করেন তখন তাদের ‘যৌক্তিক আচরণ’ করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের এই দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় বলেছে, রমজান মাসে প্রচুর পরিমাণে মাংস আবর্জনার স্তূপে ছুড়ে ফেলা হয় এবং শেষ পর্যন্ত সেই বর্জ্য কৃষিখাতের জন্য চ্যালেঞ্জ তৈরি করে।

গবেষণায় দেখা গেছে, সৌদি আরবের একজন ব্যক্তি গড়ে প্রতি বছর ১৮৪ কেজির বেশি খাবার অপচয় করে, যার পরিমাণ দেশব্যাপী প্রায় ৪০ লাখ টন। অপচয়কৃত খাবারের বার্ষিক মূল্যমান ৪০ বিলিয়নের বেশি সৌদি রিয়াল বা ১০.৭ বিলিয়ন মার্কিন ডলার। বিশেষজ্ঞরা বলছেন, এর অন্যতম প্রধান কারণ খাদ্য অপচয় সম্পর্কে জনসচেতনতা কমে যাওয়া। মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সৌদি আরবে প্রতি বছর ৪ লাখ ৪৪ হাজার টন মুরগির মাংস, ২২ হাজার টন ভেড়ার মাংস, ১৩ হাজার টন উটের মাংস, ৬৯ হাজার টন মাছ এবং ৪১ হাজার টন অন্যান্য ধরনের মাংস নষ্ট হয়। আর এই কারণে কর্মকর্তারা সৌদির জনসাধারণকে মাংসের বর্জ্য হ্রাস করার গুরুত্বপূর্ণ

প্রয়োজনীয়তা সম্পর্কে আরও সচেতন হওয়ার এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করতে এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য আরও যুক্তিসঙ্গত পদ্ধতি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। কর্মকর্তারা খাবার কেনার আগে সঠিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কত লোককে খাওয়াতে হবে তা বিবেচনায় নিয়ে এবং একটি আইটেমে অতিরিক্ত পরিমাণে খাবার পরিবেশন না করার বিষয়েও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া পরবর্তীতে খাবার হিসেবে ব্যবহার করার জন্য অবশিষ্টাংশ সংরক্ষণ করার বা অখাদ্য খাবার দান করার সুপারিশও করা হয়েছে। মন্ত্রণালয় আরও বলেছে, খাদ্য বর্জ্য সম্পর্কিত সমস্যাগুলোর বিষয়ে মানুষের সচেতনতা বাড়াতে এবং আরও টেকসই ভোক্তা আচরণ নিশ্চিতে জনসাধারণকে উৎসাহিত করার জন্য তারা বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে।

উল্লেখ্য, বিশ্বে খাবার নষ্ট করার শীর্ষে সৌদি আরব রয়েছে বলে চলতি বছরের জানুয়ারিতে এক রিপোর্টে জানায় জাতিসংঘ। সেসময় জাতিসংঘের খাদ্য অপচয় প্রোগ্রামের একটি প্রতিবেদনে বলা হয়, বিশ্বে খাবার অপচয় বা নষ্ট করার দিক দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে সৌদি আরব। এমনকি বিশ্বব্যাপী প্রতি বছর যে পরিমাণ খাবার নষ্ট হয় তার অর্ধেকেই হয় মধ্যপ্রাচ্যের এ দেশটিতে। মাংসের পাশাপাশি সৌদির মানুষ প্রচুর পরিমাণে ফলও অপচয় করে থাকেন। প্রতিবছর দেশটিতে নষ্ট হয় ১ লাখ ৩৭ হাজার টন খেজুর, ৬৯ হাজার টন কমলা, ১২ হাজার টন আম এবং ১ লাখ ৫৩ হাজার টন তরমুজ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!