1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে ১৬ মে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে ১৬ মে

প্রতিনিধি

আরবি ১৪৩৯ হিজরির রমজান মাস আগামী বৃহস্পতিবার (১৭ মে) থেকে শুরুর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগামী বুধবার (১৬ মে) রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনোমিকেল সোসাইটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ মে) বিকাল ৫টা ৪৮ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। চাঁদটি ওই দিন সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ২ ডিগ্রি নিচে ২৮৬ ডিগ্রি দিগংশে অবস্থান করবে।

ফলে ওই দিন চাঁদের কোনো অংশ দেখা যাবে না। চাঁদটি পরদিন বুধবার (১৬ মে) সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১১ ডিগ্রি উপরে ২৮৪ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং প্রায় ৫৬ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ২৮৯ ডিগ্রি দিগংশে অস্ত যাবে।

এই সময় চাঁদের ২ শতাংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে। ওই সন্ধ্যায় উদিত চাঁদের বয়স হবে ২৪ ঘণ্টা ৪৬ মিনিট এবং সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে।

সুতরাং, ইসলামী নিয়ম অনুযায়ী আগামী ১৬ মে সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে আগামী ১৭ মে বৃহস্পতিবার থেকে আরবি ১৪৩৯ হিজরির ‘রমজান’ মাসের গণনা শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!