ইপেপার / প্রিন্ট
রিয়াদ, ২১ জানুয়ারি ২০২৬ – সৌদি আরবের সরকার এই রমজান মাসে মসজিদে নামাজের সময় লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ জারি করেছে। সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া অ্যান্ড গাইডেন্স মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুললতিফ আল শেখ মঙ্গলবার রাজধানী রিয়াদে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী জানান, শুধুমাত্র আজান ও ইকামার সময় লাউডস্পিকার ব্যবহার অনুমোদিত থাকবে। তবে নামাজ চলাকালীন অন্য কোনো সময়ে লাউডস্পিকার ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
মন্ত্রণালয় থেকে আরও নির্দেশ দেওয়া হয়েছে, এবারের রমজান মাসে মসজিদগুলো যেন আরবি উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী নামাজের সময়সূচি নির্ধারণ করে। এক ওয়াক্তের আজানের পর পরবর্তী ওয়াক্তের জন্য যথাযথ বিরতি রাখা বাধ্যতামূলক।
এই সিদ্ধান্তের মাধ্যমে সৌদি সরকার নামাজের পবিত্র পরিবেশ বজায় রাখা এবং মসজিদে উপযুক্ত নীরবতা নিশ্চিত করতে চাইছে।