1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান খেলাফত মজলিসের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান খেলাফত মজলিসের

প্রতিনিধি

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। একই সঙ্গে সিয়াম সাধনার এই মাসে সংযম, তাকওয়া ও সামাজিক দায়িত্ব পালনে ব্রতী হওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে দলটি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ এই আহ্বান জানান।

দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমেদ বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের মাস। এ মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকি জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের কষ্ট লাঘবে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

ব্যবসায়ী সমাজের উদ্দেশে তিনি বলেন, রমজানকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে না দেখে মানবিকতা ও দায়িত্ববোধের সঙ্গে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে। রোজাদারদের সহযোগিতা করাই ইসলামের শিক্ষা।

বিবৃতিতে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং সব ধরনের অশ্লীলতা ও অনাচার বন্ধে সামাজিক সচেতনতা তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানায় দলটি।

বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া রমজান উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিবৃতিতে বলা হয়, আজ রাতেই ধর্মপ্রাণ মুসলমানরা তারাবিহ নামাজ আদায় করবেন এবং ভোররাতে সেহরি খেয়ে রোজা শুরু করবেন। এ সময় দলীয় নেতাকর্মীদের ইবাদত-বন্দেগিতে মনোযোগী হওয়া এবং আত্মশুদ্ধির মাধ্যমে সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগ করার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার থেকেই রমজান শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!