1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রমজানে দুর্ব্যবহার মুক্ত থাকতে হাদিসে যা বলা হয়েছে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রমজানে দুর্ব্যবহার মুক্ত থাকতে হাদিসে যা বলা হয়েছে

প্রতিনিধি

আমল-ইবাদতের মাস রমজান। এই মাসে বিনয়ী এবং সহনশীল হয়ে আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করা উচিত। অনেক রমজান মাসে অন্যের সঙ্গে দুর্ব্যবহার ও মন্দ আচরণ করেন। এটা কোনোভাবে কাম্য নয়। মন্দ আচরণ পরিহার করা জরুরি।

রোজাদারের সঙ্গে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন রাসূল সা.। এক হাদিসে বর্ণিত হয়েছে—

সিয়াম ঢালস্বরূপ। সুতরাং তোমাদের কেউ যেন সিয়াম অবস্থায় পাপাচারে লিপ্ত না হয়, শোরগোল না করে। কেউ যদি তাকে গালি দেয় বা লড়াই করতে আসে, তাকে যেন সে বলে দেয়, আমি রোজাদার। (বুখারি, হাদিস : ১৯০৪, মুসলিম, হাদিস : ১১৫১)

এই হাদিসে রোজা রেখে অন্যের সঙ্গে কোনো ধরনের তর্কবিতর্কে লিপ্ত না হওয়ার স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। কেউ তর্কে জড়াতে এলে তাকে সুন্দর কথায় বিদায় দিতে বলা হয়েছে। কিন্তু রোজার মাস এলে আমাদের অনেকেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। উত্তেজিত হয়ে পড়েন। অন্যের ওপর মেজাজ খারাপ করেন। পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশি ও অন্যদের সঙ্গে ক্ষ্যাপা ও উঁচু গলায় কথা বলেন। অথচ রমজান সংযমের মাস। এই মাস তাকওয়ার অর্জনের মাস।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, হে মুমিনগণ! তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া (আল্লাহভীরুতা) অবলম্বন করতে পারো। (সূরা বাকারা, আয়াত : ১৮৩)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!