1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রমজানের প্রথম দিনেই পেঁয়াজ বাজারে আগুন, কেজিতে বেড়েছে ১০–১৫ টাকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

রমজানের প্রথম দিনেই পেঁয়াজ বাজারে আগুন, কেজিতে বেড়েছে ১০–১৫ টাকা

প্রতিনিধি

পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। সরবরাহ সংকট ও বাড়তি চাহিদার অজুহাতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়ে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। এতে রমজানের শুরুতেই নিত্যপণ্যের চড়া দামে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার, ধানমন্ডি কাঁচাবাজাররায়েরবাজার-সহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে ভালো মানের পেঁয়াজ কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৫৫ টাকায়। তবে ৬০ টাকার নিচে ভালো মানের পেঁয়াজ মিলছে না বলেই জানিয়েছেন বিক্রেতারা।

পেঁয়াজ বিক্রেতা হাসান মাহমুদ বলেন, গত দুই-তিন দিন ধরেই দাম বাড়ছে। মৌসুমের শেষ পর্যায়ে সরবরাহ কমে যাওয়া, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং রমজানকে কেন্দ্র করে চাহিদা বাড়ায় পাইকারি বাজারে দাম বেড়েছে। তার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

খুচরা বিক্রেতাদের দাবি, মোকামে বেশি দামে কিনতে হওয়ায় বাধ্য হয়েই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তারা জানান, পাইকারি বাজারে কয়েক দফা দাম বাড়ার কারণে খুচরা পর্যায়ে সমন্বয় করা ছাড়া বিকল্প নেই।

এদিকে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। মারুফ হোসেন নামে এক ক্রেতা বলেন, “গত সপ্তাহে ১০০ টাকার নিচে দুই কেজি পেঁয়াজ কিনেছি। আজ একই পরিমাণ কিনতে ১২০ থেকে ১৩০ টাকা চাইছে। রমজান এলেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন।”

রিকশাচালক মো. শুক্কুর আল আমিন বলেন, “দুই দিন আগে ৫০ টাকা কেজি দরে কিনেছি। ছোট পরিবার বলে সপ্তাহখানেক চলবে। এরপর বেশি দামেই কিনতে হবে। রোজার সময় দাম বাড়বে, এটা তো জানতামই।”

রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন মূল্যবৃদ্ধিতে বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়লে বাজারে স্থিতিশীলতা ফিরবে বলে আশা তাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!