1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রমজানের আগে আফগান যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে পাকিস্তান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

রমজানের আগে আফগান যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে পাকিস্তান

প্রতিনিধি

পবিত্র রমজান মাস শুরুর আগে আফগানিস্তানের সশস্ত্র সংগঠনের যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালানোর হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, সীমান্ত থেকে হামলা ও পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে অভিযান চালানো হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে তিনি বলেছেন, আফগান তালেবান সরকারের সঙ্গে তাদের কিছুটা আলোচনা চলমান আছে। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানে হামলা কমেনি।

পাকিস্তানের অভিযোগ আফগানিস্তান সীমান্তের ওপারে নিজেদের কার্যক্রম চালায় নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন পাকিস্তান তেহরিক-ই-তালেবানসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। এরপর তারা পাকিস্তানে প্রবেশ করে পাকিস্তানি নিরাপত্তাবাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা চালায়।

গত কয়েক মাস ধরে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হামলার পরিমাণ বেড়ে গেছে। যা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে।

এরমধ্যে গত শুক্রবার রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে জুমার নামাজ চলার সময় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ৩১ জন নিহত ও ১৬০ জনের বেশি মানুষ আহত হন। জানা যায়, হামলাকারী প্রথমে নিরাপত্তাবাহিনীর দিকে গুলি ছোড়ে। এরপর মসজিদে প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটায়।এরপর খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে একাধিক হামলার ঘটনা ঘটে।

খাজা আসিফ বলেছেন, যদি আফগান কর্তৃপক্ষ সশস্ত্র গোষ্ঠীকে আটকানোর কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এর দায় তাদের ওপর পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!