1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রবিউল ও বিরাটের মতো দাড়ি রাখার শখ? গরমে কী করে নেবেন দাড়ির যত্ন? - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রবিউল ও বিরাটের মতো দাড়ি রাখার শখ? গরমে কী করে নেবেন দাড়ির যত্ন?

প্রতিনিধি

রবিউল হোন কিংবা বিরাট কোহলি, অল্লু অর্জুন থেকে রণবীর সিংহ— পুরুষ ফ্যাশনে আবার এখন দাড়ির ফ্যাশন ‘ইন’। বিশেষ করে যাঁরা নিজের লুক নিয়ে মাঝে মধ্যেই পরীক্ষানিরীক্ষা চালান, তাঁদের অনেকেই এই দাড়ি রাখার বিষয়ে বেশ শৌখিন। কখনও ভ্যান ডাইক, কখনও রয়্যাল আবার কখনও সার্কল বিয়ার্ডে সেজে ওঠেন তাঁরা। এ ছাড়াও রয়েছে দাড়ির আরও রকমফের। একমুখ ঘন দাড়ি চেহারা যেমন বদলে দেয়, তেমন ব্যক্তিত্বেও আনে আলাদা ছাপ।
গরমের আঁচ ভাল মতোই টের পাওয়া যাচ্ছে। তবে গরমের জন্য ফ্যাশনের সঙ্গে যেন কোনও রকম আপস করতে না হয়, তার জন্য দাড়ির বাড়তি যত্ন নিতে হবে। গ্রীষ্মে কী ভাবে নেবেন দাড়ির যত্ন? রইল হদিস।

১) দাড়ি নিয়মিত ছাঁটা দরকার গরমকালে। শীতকালে দাড়ি বড় হয়ে গেলে বিশেষ ক্ষতি নেই। কিন্তু গ্রীষ্মে দাড়ি প্রচুর বড় হলে, তা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, তাই সপ্তাহে এক বার করে দাড়ি ট্রিম করুন।

২) নিয়মিত এসেনশিয়াল তেল দিয়ে দাড়ির মালিশ দরকার এ সময়ে। এতে দাড়ি বা তার গোড়ায় জন্মানো ব্যাক্টেরিয়া বাড়তে পারে না। তেল মালিশ না করা হলে দাড়ির নীচের ত্বকে সংক্রমণ হতে পারে।
) শীতকাল চলে গিয়েছে বলে ময়েশ্চারাইজার লাগানো বন্ধ করবেন না। গ্রীষ্মেও ত্বককে ময়েশ্চারাইজ করার প্রয়োজন আছে বইকি! দাড়ি রুক্ষ হয়ে গেলে দেখতে মোটেও ভাল লাগে না। তাই ময়েশ্চারাইজার আর বিয়ার্ড অয়েল অবশ্যই ভ্যবহার করুন।

৪) গরমেও বড় দাড়ি রাখতে চান? তা হলে কিন্তু বেশি করে জল খেতেই হবে। দিনে অন্তত ৩ লিটার। না হলে দাড়ির গোড়া শুকিয়ে গিয়ে অস্বস্তির কারণ হতে পারে।

৫) রোদে বেরোতে হলে গালে সানস্ক্রিন মাখা দরকার। ভাবছেন, দাড়ি রাখলে সানস্ক্রিন কী করে মাখবেন? দাড়ির ভিতর দিয়ে তার তলার ত্বকে লাগাতে হবে এই ক্রিম। এতে দাড়ির নীচের ত্বক নরম থাকবে, দাড়িও চকচক করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!