1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রক্তচক্ষু-ভয়ভীতি নির্যাতনের বিরুদ্ধে মা-বোনেরা রুখে দাঁড়ানো শিখেছে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রক্তচক্ষু-ভয়ভীতি নির্যাতনের বিরুদ্ধে মা-বোনেরা রুখে দাঁড়ানো শিখেছে

প্রতিনিধি

রক্তচক্ষু-ভয়ভীতি নির্যাতনের বিরুদ্ধে আমাদের মা-বোনেরা এখন রুখে দাঁড়ানো শিখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

তিনি বলেছেন, আমাদের মা-বোনেরাও রুখে দাঁড়ানো শিখেছে। যারা ইভটিজিং করতে আসে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজকের এই মিরপুরে আমাদের মা-বোনদের এই সমাবেশ।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা-১৫ আসনের মহিলা সমাবেশে এসব কথা বলেন তিনি। ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে জামায়াত আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

সেখানে বিশেষ অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, “আগামী নির্বাচনে সারা বাংলাদেশে মা-বোনদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ততা যখন সুস্পষ্টভাবে দেখা যাচ্ছিল— তখন বোঝা যাচ্ছিল জামায়াতে ইসলামীর আগামী নির্বাচনের ফলাফল এই মা-বোনেরাই নির্ধারণ করে দেবেন, তখনই জালিম গোষ্ঠী আমাদের মা-বোনদের ওপর অত্যাচার, নির্যাতন ও কাজে বাধা প্রদান শুরু করেছে।”

তিনি আরও বলেন, “উত্তরবঙ্গের বেশ কয়েকটি জনসমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সুস্পষ্ট ভাষায় বলেছিলেন— আমাদের মা-বোনদের ইজ্জতের ওপর যদি কেউ হামলা করে, তাদের দিকে যদি কেউ কুনজর দেয় বা কোনো ধরনের অসদাচরণ করে, তবে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা আশা করি কোনো রক্তচক্ষু, ভয়ভীতি, হুমকি-ধমকি বা নির্যাতন আমাদের কাজ বন্ধ করতে পারবে না। আমরা রাস্তায় নেমেছি। আমরা ভোটারদের সঙ্গে যোগাযোগ (কন্টাক্ট) করব, সাধারণ মানুষের কাছে যাব এবং মা-বোনদের কাছে যাব। আগামী নির্বাচনের ফলাফল নিয়ে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরব।”

তিনি উল্লেখ করেন, “আমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো, আমাদের আমির ডা. শফিকুর রহমান আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন। এই এলাকার মানুষ তথা মা-বোনেরা শুধু একজন এমপিকে ভোট দেবেন না, তারা আগামীর প্রধানমন্ত্রীকে ভোট দেবেন।”

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “মা ও বোনেরা, আপনারা হচ্ছেন খাদিজাতুল কুবরার (রা.) উত্তরসূরি। আপনারা কখনো জ্ঞানসমৃদ্ধ সমাজ গঠনে, কখনো সঠিক পরামর্শ দিয়ে, আবার কখনো জিহাদের ময়দানে ভূমিকা রেখেছেন। ইসলামের ইতিহাস থেকে আজ অবধি সমাজ, রাষ্ট্র ও ইসলামী মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের অবদান ঐতিহাসিকভাবে স্বীকৃত।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যখন আমাদের ভাইয়েরা আক্রান্ত হয়েছিল, তখন বোনেরা ঢাল হয়ে সামনে এসে দাঁড়িয়েছিলেন। মায়েরা বাসা থেকে খাবার রান্না করে নিয়ে এসে সন্তানদের খাইয়ে দিয়েছেন। সন্তানদের সঙ্গে নিয়ে রাজপথে ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে শক্ত ভূমিকা রেখেছেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!