1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রংপুর-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এটিএম আজহার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

রংপুর-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এটিএম আজহার

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে তার পক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এসএম আলমগীর হোসেন।

এ সময় তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি মোহাম্মদ জিকরুল ইসলাম জাহেরী, উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ কাজি হুদা ও সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর নেতৃবৃন্দ বলেন, রংপুর-২ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাআল্লাহ।
রংপুর জেলার বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে রংপুর-২ আসন গঠিত। এ আসনে সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী নয়জন হিজড়াসহ মোট ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন ভোটার রয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!