1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রংপুরে বিভাগে ৭২ ইটভাটায় অভিযান, সাড়ে ৬ কোটি টাকা জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

রংপুরে বিভাগে ৭২ ইটভাটায় অভিযান, সাড়ে ৬ কোটি টাকা জরিমানা

প্রতিনিধি

রংপুরে বিভাগে ৭২ ইটভাটায় অভিযান, সাড়ে ৬ কোটি টাকা জরিমানা
পরিবেশ সুরক্ষা ও আইন প্রয়োগে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। গত বছরের ডিসেম্বর থেকে চলতি মাসের ১১ জানুয়ারি পর্যন্ত ৪২ দিনে রংপুর বিভাগে ৭২টি ইটভাটায় অভিযান চালিয়েছে সরকারি এই সংস্থাটি। এতে আদায় করেছে প্রায় সাড়ে ৬ কোটি টাকা জরিমানা। একই সময়ে ২১টি অবৈধ ও ক্ষতিকর ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং চিমনি ভেঙে ফেলা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অভিযানে সবচেয়ে বেশি জরিমানা ও ব্যবস্থা নেওয়া হয়েছে কুড়িগ্রাম জেলায়। সেখানে ২৬টি ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। দিনাজপুরে ১৪টি, রংপুরে ৫টি, পঞ্চগড়ে ৬টি, নীলফামারীতে ৭টি, গাইবান্ধায় ৫টি এবং ঠাকুরগাঁ জেলায় ২টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

পরিবেশ অধিদপ্তর আরও জানায়, এসব ইটভাটার অধিকাংশই বৈধ অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছিল অথবা পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে কার্যক্রম চালিয়ে আসছিল। অনেক ইটভাটায় আধুনিক প্রযুক্তির পরিবর্তে পুরনো ও নিষিদ্ধ চুল্লি ব্যবহার করা হচ্ছে, যা আশপাশের পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

কোথাও কোথাও কৃষি জমি নষ্ট করে ভাটা স্থাপন, আবার কোথাও বসতবাড়ির খুব কাছেই ইটভাটা চালু রাখার প্রমাণ পাওয়া গেছে। এসব গুরুতর অনিয়মের কারণে জরিমানার পাশাপাশি ২১টি ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এবং পরিবেশের ক্ষতি রোধে সেসব ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি।

পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক নুর আলম বলেন, বিভাগজুড়ে বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও নীলফামারী জেলার বিভিন্ন ইটভাটায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ২১টি অবৈধ ও ক্ষতিকর ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং চিমনি ভেঙে ফেলা হয়েছে।

তিনি আরও জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে আগামী দিনে এ ধরনেরঅভিযান আরও জোরদার করা হবে। অবৈধ ইটভাটা বন্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!