1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রংপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রংপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে সেনাবাহিনীর বাসের ধাক্কায় রতন কুমার (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (০৯ নভেম্বর) দুপুরে পীরগঞ্জ উপজেলার জামতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন কুমার রংপুর মহানগরীর উত্তম হাজীরহাট পূর্বপাড়া এলাকার রাজেন্দ্র কুমারের ছেলে। তিনি মোটরসাইকেল চালিয়ে রংপুর থেকে পীরগঞ্জের দিকে যাচ্ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী বাংলাদেশ সেনাবাহিনীর একটি বাস পীরগঞ্জের জামতলা নামক স্থানে পৌঁছলে তা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রতন কুমার। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।

বড়দরগাহ্ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অসাবধানতা বশত রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় রতন কুমার আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিবার চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!