1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রংপুরে কে কোন আসনে এগিয়ে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রংপুরে কে কোন আসনে এগিয়ে

প্রতিনিধি

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার সংসদীয় ছয়টি আসনের মধ্যে ভোটের গণনায় চারটিতে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বাকি দুটির একটিতে এনসিপি এবং অন্যটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়েছেন বিএনপি-জামায়াত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রাপ্ত বিভিন্ন কেন্দ্রের ফলাফলে রংপুর-১, ২, ৩, ও ৫ আসনে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। এ ছাড়া, রংপুর-৪ আসনে এনসিপির আখতার হোসেন এবং রংপুর-৬ আসনে বিএনপির সাইফুল ইসলাম এগিয়ে রয়েছেন।

রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রদর্শিত ফলাফলে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক রসিক) আসনে এখন পর্যন্ত ৮০টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী পেয়েছেন ৮০ হাজার ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৮৩২ ভোট।

রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে এখন পর্যন্ত ১২টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম পেয়েছেন ১২ হাজার ৫৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৯৯ ভোট।

রংপুর-৩ (সদর ও রসিক) আসনে এখন পর্যন্ত ৭৫টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল পেয়েছেন ৭৪ হাজার ৭১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ২৯৮ ভোট।

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে এখন পর্যন্ত ৮০টি কেন্দ্রে শাপলা কলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির আখতার হোসেন পেয়েছেন ৭৪ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ৫১২ ভোট।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে এখন পর্যন্ত ১০৩টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী অধ্যাপক গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৬৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী গোলাম রব্বানী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৮৮৩ ভোট।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে এখন পর্যন্ত ৫৫টি কেন্দ্রে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৪১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা নুরুল আমির পেয়েছেন ৬১ হাজার ২৩ ভোট।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!