1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রংপুরে কৃষক সলিম হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রংপুরে কৃষক সলিম হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে কৃষক সলিম উদ্দিন হত্যা মামলায় আট আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- আব্দুস সামাদ, আনোয়ারুল ইসলাম, আব্দুর রশীদ, জামিউল ইসলাম ডলার, সাজু মিয়া, আবু বক্কর, আব্দুল মান্নান ও ইন্তাজ মন্ডল।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

এদিকে আসামি নুরন্নবী, আব্দুর রউফ, শাহাজাহান, ইকবাল হোসেন ও বাবলু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের ছয়জনকে বেকসুর খালাস দেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালেরে ৭ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার কামালপুর গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে ভিকটিম কৃষক সলিম উদ্দিনের সাথে আসামি আব্দুস সামাদের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আসামি আব্দুস সামাদের নেতৃত্বে আসামিরা তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহত সলিম উদ্দিনের ছেলে আকমল হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত করে ১৪ জন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আট আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।

বাদীপক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী অতিরিক্ত পিপি রেবেকা সুলতানা ফেন্সি ও হারুনর রশীদ জানান, দীর্ঘদিন পরে হলেও মামলার বিচার সম্পন্ন হয়েছে। আমরা সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণে সক্ষম হয়েছি এবং আমরা ন্যায়বিচার পেয়েছি।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রশীদ চৌধুরী জানান, এ রায়ে তারা ন্যায়বিচার পাননি। আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!