1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রংপুরে আইসক্রিমের ভেতরে কেঁচো - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

রংপুরে আইসক্রিমের ভেতরে কেঁচো

প্রতিনিধি

রংপুরে আইসক্রিমের ভেতরে কেঁচো পাওয়ার ঘটনা ঘটেছে। প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও লাইসেন্সবিহীন কারখানা পরিচালনার অভিযোগে কারখানা মালিক ও বিক্রেতাকে জরিমানা করেছে। একইসঙ্গে উৎপাদিত আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

জানা যায়, গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের আলেমার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই ‘পিওর’ নামে একটি কারখানা আইসক্রিম উৎপাদন করে আসছিল। এ কারখানায় উৎপাদিত আইসক্রিম হকারদের মাধ্যমে উপজেলার বিভিন্ন গ্রামে বিক্রি করা হতো।

সোমবার (২৩ মার্চ) বিকেলে লক্ষ্মীটারি ইউনিয়নে এক হকারের কাছ থেকে আইসক্রিম কিনে খাচ্ছিলো কয়েকজন শিশু। এ সময় এক শিশুর হাতে থাকা আইসক্রিমের ভেতর থেকে বড় আকারের কেঁচো পাওয়া যায়।

বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে লহ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে প্রশাসনের কর্মকর্তারা সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং অভিযানে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন, পণ্যের মোড়ক, উৎপাদন বা মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, ক্ষতিকারক রং ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এ সময় কারখানা মালিককে ২০ হাজার টাকা এবং বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, কারখানাটির কোনো লাইসেন্স ছিল না। অভিযুক্তরা অপরাধ স্বীকার করেছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারাসহ সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে কারাদণ্ডের বিধান রয়েছে। আমাদের অভিভাবকদের উচিত শিশুদের খাবার দেওয়ার আগে পণ্যের মান যাচাই করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!