1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার

প্রতিনিধি

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ বাবা-ছেলে গ্রেপ্তার হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) গভীর রাতে পৌর শহরের মধ্যরাস্তা এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুইজন হলেন- পিরোজপুর পৌরসভার মধ্যরাস্তা এলাকার মো. হাজী আলম শেখের ছেলে সাবেক পুলিশ সদস্য মো. ওবায়দুল কাইয়ুম শেখ (৪৫) এবং কাউয়ুম শেখের ছেলে মো. শফিক সেখ (২৩)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাবুল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে ওই দুই মাদক কারবারিকে ইয়ারা ও গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৫৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে সম্পৃক্ত ব্যক্তি থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযানে পিরোজপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট এস কে আদনান মাহমুদসহ সেনা সদস্যদের একটি টিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!