1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যৌতুক দাবির অভিযোগে মামলা - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

যৌতুক দাবির অভিযোগে মামলা

প্রতিনিধি

গাড়ি কেনার জন্য যৌতুক দাবির অভিযোগে জাতীয় দলের ফুটবলার শেখ মোরছালিনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার স্ত্রী পরিচয়ে সেঁজুতি বিনতে সোহেল বাদী হয়ে এ মামলা করেন। এসময় আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। একইসঙ্গে শেখ মোরছালিনকে আদালতে হাজিরে সমন জারি করেন।
বাদীপক্ষের আইনজীবী মো. ইশফাকুর রহমান গালিব এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে বাদী সেঁজুতি বিনতে সোহেল বলেন, আমি সংসার করতে চাই। আদালতে যৌতুকের মামলা করেছি। আমি সুষ্ঠু বিচার চাই।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর শেখ মোরছালিনের সঙ্গে তার ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মোরছালিন তার কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। গত ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে সাভারে বাদীর বাবার বাসায় আসেন মোরছালিন। তখন তার জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে গেলে তিনি বলেন, ‘আমি খাবার খেতে আসিনি যৌতুকের ২০ লাখ টাকা নিতে এসেছি।’ এসময় বাদীর মা-বাবা তাকে অনুরোধ করে বলেন, ২০ লাখ টাকা দেওয়ার কোনো সামর্থ্য নেই। পরে মোরছালিন তাদের গালাগালি করেন ও হুমকি দিতে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!