1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যে সকল কারণে এসির বিস্ফোরণ ঘটে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যে সকল কারণে এসির বিস্ফোরণ ঘটে

প্রতিনিধি

বিস্ফোরণ কারোই কাম্য নয়। ঠান্ডা বাতাস নিতে গিয়ে অনেক সময় এসি হয়ে উঠতে পারে বিপদের কারণ। সঠিক নিয়মে এসি ব্যবহার না করলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। নিয়মিত এসির ভালো যত্ন নিলে ব্যবহারকারীরা বিস্ফোরণ থেকে রক্ষা পেতে পারেন।  জেনে নেই এসি বিস্ফোরণের কিছু কারন:

ময়লা কয়েল: কনডেনসার কয়েলে ময়লা জমলে এয়ার কন্ডিশনারটি সিস্টেম থেকে পর্যাপ্ত তাপ বের করে দিতে পারে না এবং স্থান শীতলীকরণের জন্য এটি ক্রমাগত চালাতে বাধ্য হয়। বর্ধিত চাপ এবং তাপমাত্রায় কমপ্রেসার অত্যাধিক গরম হয়ে বিস্ফোরিত হতে পারে।

ক্ষতিগ্রস্ত রেফ্রিজারেন্ট লাইন: এসির রেফ্রিজারেন্ট লাইনগুলো অবরুদ্ধ হলে লক্ষ্য করা যায় যে, ইউনিটটি কার্যকরভাবে ঠান্ডা স্থান করতে পারছে না। সমস্যাটি ঠিক করা না হলে  বর্ধিত চাপ এবং তাপমাত্রায় কমপ্রেসর অত্যধিক গরম হয়ে বিকল বা বিস্ফোরিত হতে পারে।

পাইপে ছিদ্র: এসির ভেতরের পাইপের কোথাও ব্লকেজ হলে এসির ভেতরে হাই প্রেসার তৈরি হয়ে কম্প্রেসর বিস্ফোরিত  হতে পারে।

সক্ষমতার চেয়ে বেশি রেফ্রিজারেন্ট: কম্প্রেসরের সক্ষমতার চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ করলে হাই প্রেসার তৈরি হয়ে ঘটতে পারে ভয়াবহ বিস্ফোরণ।

বৈদ্যুতিক সমস্যা: বৈদ্যুতিক সমস্যার কারণে অ্যাসিড তৈরি হতে পারে, যা কমপ্রেসর ছাড়াও এসির অন্যান্য অংশেরও বেশি ক্ষতি করে। কারও এসির কমপ্রেসর বিকল হয়ে গেলে তার উচিত এই এসিডের উপস্থিতি টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করিয়ে নেয়া।

পাওয়ার ক্যাবল:  ভালো মানের এবং সঠিক স্পেকের পাওয়ার ক্যাবল ব্যবহার না করলে উচ্চ চাপে যেকোনো সময়ে এসি বিস্ফোরিত হতে পারে।

এছাড়া নিম্নমানের  কিংবা নকল ব্র্যান্ডের এসি ব্যবহার করা, সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার না করাসহ বিভিন্ন কারণে এসি বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!