1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যে দলকে বিশ্বাস করেন তাকেই ভোট দিন : মান্না - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

যে দলকে বিশ্বাস করেন তাকেই ভোট দিন : মান্না

প্রতিনিধি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা এমন একটি দেশ চাই যেখানে মানুষ কষ্টের কথা বলতে পারবে, মৌলিক চাহিদা পূরণ হবে। জনগণের প্রতি আমার একটাই অনুরোধ– যে দলকে বিশ্বাস করেন, তাকেই ভোট দিন, কোনো মার্কাকে বেছে নেবেন না। সোমবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে শহীদ নূর হোসেন স্মরণে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, শহীদ নূর হোসেন আমাদের কাছে একটি আইকন। তিনি গণতন্ত্রের মুক্তির জন্য জেনে-শুনে জীবন উৎসর্গ করেছেন। ১০ নভেম্বর আমাদের উদ্দীপনার দিন। আজ নাগরিক ঐক্যে যোগদান করা দুজন তাদের যোগ্যতায় গুণান্বিত, তাদের পেয়ে নাগরিক ঐক্য আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচন অতীতের নির্বাচনের মতো হবে না। আজ মানুষের পেটে ভাত নেই, অথচ এমন হওয়ার কথা ছিল না। ধনীরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করে, কিন্তু গরিবরা সেই সুযোগ পায় না। তাই আমি বলবো, লোন গরিবকে দিলেই ভালো।

মান্না অভিযোগ করে বলেন, দেশে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তা এই সরকারই সৃষ্টি করেছে। আমরা দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলাম, কিন্তু তাই বলে তাদের সব কর্মকাণ্ডকেই সমর্থন করি না। সত্যকে সবাইকে মেনে নিতে হবে। দেশের সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই– আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করুন। তিনি বলেন, আমরা এখনও বিএনপির সঙ্গে যৌথভাবে কোনো আসন ভাগাভাগি করিনি। নাগরিক ঐক্য নিজেদের মনোনয়নের তালিকা তৈরি করেছে। সেই তালিকায় ১৫২ জনের নাম রয়েছে, যার মধ্যে আজকে যোগদান করা দুজনও আছেন।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যে যোগ দেন– জাতীয় পার্টির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আব্দুস সালাম এবং ব্যারিস্টার সোহরাব হোসেন। অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, স্বৈরাচারের পতন হলেও দেশের গণতন্ত্র এখনো মুক্ত হয়নি। ৩৮ বছর আগে শহীদ নূর হোসেন গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছিলেন, কিন্তু আজও আমরা সেই গণতন্ত্র ফিরে পাইনি। আমরা এখনো স্বাধীনভাবে কথা বলতে পারি না, মৌলিক অধিকার ফিরিয়ে আনতে পারিনি। তাই আমাদের লড়াই শেষ হয়নি।

তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থেই আমরা নাগরিক ঐক্যে যোগ দিয়েছি। আমি কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকায় সমাজকল্যাণমূলক কাজ করেছি। জাতীয় পার্টির রাজনীতিতে ১৫ বছর থাকার পরও বারবার মনোনয়নবঞ্চিত হয়েছি। তাই আমি পদত্যাগ করেছি। আগামী নির্বাচনে আমি নাগরিক ঐক্য থেকে প্রার্থী হতে চাই, তবে প্রয়োজনে স্বতন্ত্রভাবেও নির্বাচন করবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য দেলোয়ার হোসেন রাজা, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!