1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যে কারণে নিজের কোম্পানির ব্যাট দিয়ে খেলেন না মিরাজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

যে কারণে নিজের কোম্পানির ব্যাট দিয়ে খেলেন না মিরাজ

প্রতিনিধি

দেশের প্রথম ব্যাট উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো এমকেএস। এই ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা মালিক মেহেদী হাসান মিরাজ। তবে বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক মিরাজ নিজেই ইদানিং খেলছেন না এমকেএস ব্যাট দিয়ে। এবার এর কারণ খোলাসা করলেন তিনি।

এমকেএসের এক অনুষ্ঠানে আজ মিরাজ বলেন, ‘আমি তো আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। স্পন্সরের বিষয় আছে। এর আগে কয়েকটা কোম্পানির (ব্যাট দিয়ে) খেলেছি। স্পন্সরশিপ ছিল, নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ ছিলাম, তার ভেতরে খেলতে পারব না। মাঝখানে খেলেছি। আবার খুব তাড়াতাড়ি দেখতে পারবেন এমকেএস দিয়ে খেলতে।’

মিরাজ মুখিয়ে আছেন আবারো এমকেএস ব্যাট দিয়ে খেলতে, ‘এটা তো আমাদেরই কোম্পানি। আমারই কোম্পানি। এটা যদি ভালো জায়গায় যায় আর আমি খেলতে পারি অবশ্যই ভালো লাগবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটো ফিফটি করেছিলাম এমকেএস ব্যাট দিয়ে, শাহীন ভাই আমাকে ঐ ট্যুরে ব্যাট দিয়েছিলেন। বিপিএলে গত বছর ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছিলাম, ২১টি ছক্কা মেরেছিলাম এমকেএস ব্যাট দিয়ে। শাহীন ভাই তৈরি করে দিয়েছিলেন। ঐ অনুভূতি অন্য পর্যায়ে ছিল। নিজের কোম্পানি, নিজে খেলছি এটা অন্যরকম অনুভূতি। গত ২ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে যত রান করেছি বেশিরভাগই এমকেএসের ব্যাটে।’

ব্যাট তৈরি করার কাজটা মূলত শাহীনই দেখভাল করেন, ‘শাহীন ভাইকে অনুরোধ করছি আপনি আমাকে আরও সুন্দর সুন্দর ব্যাট দিবেন। শুধু আমাকে না। প্রত্যেক কাস্টমারকে ঠিক আমার মতোই দেখবেন। আমি মিরাজ বলেই ভালো জিনিস দিবেন এমন না। আমরা চেষ্টা করছি সব জায়গায় ভালো ব্যাট দেওয়ার জন্য। বিপিএলের অনেক খেলোয়াড় এসেছে ওদের ব্যাট দেখিয়েছি। ওমরজাই আমাদের একটা ব্যাট নিয়েছে, আরও অনেকে নিয়েছে। এটা আমার কাছে অনেক ভালো লাগার বিষয়। দিনকে দিন আরও ভালো জায়গায় যাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!