1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুবলীগ নেতা জামায়াতে, বিএনপিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতার ছেলে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যুবলীগ নেতা জামায়াতে, বিএনপিতে যোগ দিলেন সাবেক জামায়াত নেতার ছেলে

প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জামায়াতে ইসলামীতে এবং জামায়াতে ইসলামীর সাবেক আমিরের ছেলে বিএনপিতে যোগদান করেছেন। যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উধুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে দলটিতে যোগদান করেন। সিরাজগঞ্জ-৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

আব্দুল কুদ্দুস উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তার বাবা সাবেক ইউপি আব্দুল জলিল আওয়ামী লীগ সমর্থিত হয়েই বিজয়ী হয়ে চেয়ারম্যানও ছিলেন। গত বছরের ১৫ নভেম্বর নাশকতার মামলায় উল্লাপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিও তিনি

অন্যদিকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ১৯৯৯ থেকে ২০০১ এর মাঝামাঝি সময় পর্যন্ত উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর দায়িত্ব পালন করা সাবেক আমির আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম আকবর আলীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান আলী ঢাকা পোস্টকে বলেন, যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ থেকে নিষ্ক্রিয় ছিলেন। পরবর্তীতে জামায়াতে ইসলামীর রাজনীতিতে আস্থা রেখে নতুন করে সক্রিয় হতে জামায়াতে যোগদান করেছেন।

জামায়াতর আমিরের ছেলে বিএনপিতে যোগদানের বিষয়ে তিনি বলেন, শুনেছি সাবেক জামায়াত আমিরের ছেলে বিএনপিতে যোগদান করেছেন। তার সাথে আমি সরাসরি কথা বলিনি। প্রায় ২৪ বছর আগে তার বাবা উপজেলা জামায়াতের আমির ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!