1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুদ্ধ লাগলে বৃদ্ধ-যুবক সবাই লড়াইয়ে নামবে, আফগান মন্ত্রীর হুঁশিয়ারি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

যুদ্ধ লাগলে বৃদ্ধ-যুবক সবাই লড়াইয়ে নামবে, আফগান মন্ত্রীর হুঁশিয়ারি

প্রতিনিধি

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। যদিও সীমান্ত এখন শান্ত আছে তবে একে-অপরের বিরুদ্ধে কথার লড়াইয়ে লিপ্ত হয়েছে। গত বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে পাক-আফগান প্রতিনিধিরা নতুন করে বৈঠকে বসেন। গতকাল শুক্রবারও আলোচনা হয়। তবে শনিবার জানা যায় এই আলোচনা ব্যর্থ হয়েছে।

পাকিস্তান যদি কোনো হামলা চালায় তাহলে এবং যুদ্ধ বাঁধে তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছেন উপজাতি ও সীমান্ত মন্ত্রী নুরুল্লাহ নুরি। তিনি বলেন, “আফগানদের ধৈর্য্য পরীক্ষা করবেন না। যদি যুদ্ধ বাঁধে আফগানিস্তানের বৃদ্ধ ও যুবক উভয়ে লড়াইয়ে যুক্ত হবে।” এরআগে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন আলোচনা নিয়ে পাকিস্তানের মধ্যে ‘সিরিয়াসনেসের অভাব’ রয়েছে। এছাড়া পাকিস্তানকে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আফগানিস্তানকে দায়ী করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জাবিহুল্লাহ। তিনি বলেন, আল্লাহ ও সাধারণ মানুষের সহায়তায় আফগানিস্তান তার ভৌগলিক অখণ্ডতা অক্ষুন্ন রাখবে।

তালেবান সরকার জানিয়েছে, সর্বশেষ আলোচনা ব্যর্থ হলেও যুদ্ধবিরতি অক্ষুন্ন থাকবে। অলোচনা ব্যর্থ হওয়ার জন্য পাকিস্তানের ‘অসহযোগিতামূলক এবং দায়িত্বহীনতাকে’ দায়ী করেছে তারা। টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত ১৯ অক্টোবর কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসে দুই দেশের সরকার। এরপর ওইদিনই যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা।

আলোচনা ব্যর্থ হওয়ার দায় পাকিস্তানের ওপর দিয়ে জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, “আলোচনার সময় পাকিস্তানি পক্ষ তাদের সব নিরাপত্তার দায় আফগানিস্তান সরকারের ওপর চাপাতে চেয়েছিল। অথচ তারা নিজেদের এবং আফগানিস্তানের কোনো নিরাপত্তার দায়িত্ব নিতে ইচ্ছা দেখায়নি।”

তিনি আরও বলেন, “পাকিস্তানের প্রতিনিধিদের অসহযোগিতামূলক এবং দায়িত্বহীন আচরণের কারণে আলোচনায় কোনো ফলাফল পাওয়া যায়নি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!