1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্র হামলা চালালে সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি ইরানের, ‘এবার আর সংযম থাকবে না’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

যুক্তরাষ্ট্র হামলা চালালে সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি ইরানের, ‘এবার আর সংযম থাকবে না’

প্রতিনিধি

যুক্তরাষ্ট্র যদি নতুন করে ইরানে সামরিক হামলা চালায়, তাহলে সর্বস্ব দিয়ে পাল্টা হামলা চালানো হবে—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি স্পষ্ট করে বলেছেন, এবার আর আগের মতো সংযম দেখাবে না তেহরান।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান মোতায়েন এবং ইরানে সম্ভাব্য হামলার গুঞ্জনের প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি আসে। বুধবার (২১ জানুয়ারি) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল-এ প্রকাশিত এক মতামত কলামে আরাগচি এ মন্তব্য করেন।

কলামে তিনি লেখেন, “২০২৫ সালের জুনে ইরান যে সংযম দেখিয়েছিল, এবার তা আর হবে না। যদি নতুন করে হামলা চালানো হয়, তাহলে আমাদের শক্তিশালী সামরিক বাহিনী কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই সর্বস্ব দিয়ে পাল্টা আঘাত হানবে।”

আরাগচি স্মরণ করিয়ে দেন, গত বছরের জুনে দখলদার ইসরায়েল ইরানে হামলা চালালে ১২ দিনের একটি রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়, যেখানে সরাসরি যুক্ত হয় যুক্তরাষ্ট্রও। ওই সময় মার্কিন বিমানবাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাঙ্কার ব্লাস্টার বোমা হামলা চালায়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লেখেন, “এটি কোনো হুমকি নয়, এটি বাস্তবতা। একজন কূটনীতিক ও সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আমি যুদ্ধ ঘৃণা করি। কিন্তু বাস্তবতা স্পষ্ট করে বলা প্রয়োজন।”

তিনি সতর্ক করে বলেন, যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তাহলে তা হবে দীর্ঘ ও ভয়াবহ। ইসরায়েল ও তাদের মিত্ররা যুক্তরাষ্ট্রকে যতটা সংক্ষিপ্ত যুদ্ধের ধারণা দিচ্ছে, বাস্তবে তা হবে অনেক বেশি দীর্ঘস্থায়ী। এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে এবং এর প্রভাব পড়বে বিশ্বব্যাপী সাধারণ মানুষের ওপর।

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুতই একটি বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!