1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি চায় ইরান: ১০ শর্ত পাঠানো হয়েছে পাকিস্তানের মাধ্যমে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি চায় ইরান: ১০ শর্ত পাঠানো হয়েছে পাকিস্তানের মাধ্যমে

প্রতিনিধি

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধের অবসানের জন্য ১০টি শর্ত ঘোষণা করেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ইতোমধ্যেই এসব শর্ত যুক্তরাষ্ট্রকে পাঠানো হয়েছে।

ইরানের দেওয়া ১০টি শর্ত হলো:

  1. আগ্রাসন-বিরোধী নীতি: উভয়পক্ষই আগ্রাসন-বিরোধী নীতি অনুসরণ করবে এবং ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে মেনে নিতে হবে।
  2. হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ: প্রণালীতে ইরানের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রাখবে এবং বিদেশি জাহাজগুলোকে সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলতে হবে।
  3. হিজবুল্লাহসহ সকল রণাঙ্গনে যুদ্ধবিরতি: লেবাননের হিজবুল্লাহসহ সব যুদ্ধক্ষেত্রে সংঘাত বন্ধ করতে হবে।
  4. যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বন্ধ: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি বন্ধ করে মার্কিন সেনাদের প্রত্যাহার করতে হবে।
  5. জাতিসংঘ ও বোর্ডের প্রস্তাব বাতিল: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং বোর্ড অব গভর্নরস-এর সমস্ত প্রস্তাব বাতিল করতে হবে।
  6. নিরাপদ ট্রানজিট প্রোটোকল: হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে একটি নিরাপদ ট্রানজিট প্রোটোকল প্রতিষ্ঠা করতে হবে।
  7. ক্ষতিপূরণ প্রদান: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে।
  8. নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইরানের ওপর থেকে প্রাথমিক ও মধ্যম পর্যায়ের যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
  9. আইএইএ-এর প্রস্তাব বাতিল: জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র বোর্ড অব গভর্নরদের প্রস্তাব বাতিল করতে হবে।
  10. ফ্রোজেন সম্পদ অবমুক্তি: বিদেশে ইরানের যত সম্পদ ও সম্পত্তি আছে, সেগুলো থেকে অবরোধ তুলে নিতে হবে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, এসব শর্ত গৃহীত হলে তা আন্তর্জাতিক আইন অনুযায়ী কার্যকর হবে এবং ইরানের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় হবে। বিশেষভাবে জোর দেওয়া হয়েছে পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার, ইরান ও তার মিত্রদের ওপর হামলা বন্ধ এবং সব ফ্রোজেন সম্পদ অবমুক্তির শর্তগুলোতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!