1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্রে সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, গুরুতর আহত ৩  - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, গুরুতর আহত ৩ 

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মহাসড়কের ওপর একটি মেডিকেল হেলিকপ্টার আছড়ে পড়েছে। এতে ওই হেলিকপ্টারের চালকসহ ৩ জন ক্রু গুরুতর আহত হয়েছেন।

গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো শহরের হাইওয়ে ৫০-এর অন্তর্গত ৫৯ নম্বর সড়কে ঘটেছে এ ঘটনা। স্যাক্রামেন্টো শহরের ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন মেডিকেল যানবাহন পরিষেবাদাতা কোম্পানি রিচ- এর। দুর্ঘটনার সময় কপ্টারটিতে চালক, একজন ফ্লাইট নার্স এবং একজন প্যারামেডিক ছিলেন; তবে কোনো রোগী ছিলেন না।

দুর্ঘটনায় ৩ জনই গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া। তবে হেলিকপ্টার ধসের কারণে সড়কে চলমান কোনো যানবাহনের ক্ষতি হয়নি। কপ্টারের ক্রু ও চালক ব্যতীত আর কেউ আহতও হননি।

মেডিকেল হেলিকপ্টার আছড়ে পড়ার পর ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে আসতে কিছুটা সময় লেগেছিল। এ সময় পথচারীদের অনেকেই উদ্ধার তৎপরতায় এগিয়ে আসেন। আহত তিন জন যাত্রীদের মধ্যে দু’জনকে কপ্টার থেকে বের করেন তারা।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তৃতীয় জনকে উদ্ধার করে তাদের নিকটবর্তী হাসপাতালে পাঠান। ক্যাপ্টেন সিলভিয়া জানান, তিন জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল— এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিষেবা প্রশাসন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং পরিবহনের নিরাপত্তা দেখভাল বিষয়ক সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে এ ঘটনাটি তদন্তের ঘোষণা করেছে। এক বিবৃতিতে রিচ-এর কৃর্তপক্ষ বলেছে, এফএএ এবং এনটিএসবির তদন্তে পূর্ণ সহযোগিতার জন্য প্রস্তুত আছে রিচ।

সূত্র : এএফপি, রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!