1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ‘বোম সাইক্লোন’ আঘাত হানার শঙ্কা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ‘বোম সাইক্লোন’ আঘাত হানার শঙ্কা

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ‘বোম সাইক্লোন’ আঘাত হানতে পারে বলে সতর্কতা দিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা। শীতকালীন এ ঝড়টি ক্যারোলিনা থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত হতে পারে। এটির প্রভাবে হারিকেনের মতো শক্তিশালী বাতাস, ভারী তুষারপাত এবং অস্বাভাবিক ঠাণ্ডা পড়তে পারে।

আবহাওয়াবিদরা বলেছেন, এই ঝড় জীবনহানিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যারমধ্যে আছে উপকূলীয় বন্যা, যাতাযাতে ঝূঁকিপূর্ণ অবস্থা এবং বিদ্যুৎ বিচ্ছিন্নের বিষয়গুলো।

বোম সাইক্লোন কী?

বোম সাইক্লোন বা বোমোজেনেসিস হলো শীতকালের অত্যন্ত শক্তিশালী একটি ঝড়। যা খুব অল্প সময়ের মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করে।

যেকোনো ঝড়ের কেন্দ্রে বাতাসের চাপ কম থাকে। বাতাসের চাপ যত কমতে থাকে, ঝড়টি ততই শক্তিশালী হতে থাকে।

একটি সাধারণ ঝড় তখনই ‘বোম সাইক্লোন’-এ রূপ নেয়, যখন এর কেন্দ্রের বায়ুর চাপ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ২৪ মিলিবার কমে যায়। সাধারণত আর্ক্টিক অঞ্চল থেকে আসা প্রচণ্ড ঠান্ডা বাতাস যখন সমুদ্রের ওপরের অপেক্ষাকৃত গরম বাতাসের সংস্পর্শে আসে, তখনই এমনটি ঘটে।

বাতাসের চাপ ২৪ মিলিবার চাপ কমে যাওয়ার অর্থ হলো ঝড়ের শক্তি হঠাৎ করে কয়েক গুণ বেড়ে যাওয়া, যা অনেকটা বোমার মতো বিস্ফোরক গতিতে ঘটে। এই কারণেই একে ‘বোম সাইক্লোন’ বলা হয়।

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকিউওয়েদারের আবহাওয়াবিদ ম্যাট বেঞ্জ বলেন, “এটি এমন এক ঝড় যা খুব দ্রুত শক্তি সঞ্চয় করে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!