1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলার দাবি হুথিদের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলার দাবি হুথিদের

প্রতিনিধি

লোহিত সাগরে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী রণতরী আইসেনহাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

হুথিদের সামারিক মুখপাত্র ইয়াহিয়া সারে শুক্রবার (৩১ মে) এক টেলিভিশন ভাষণে এ দাবি করেছেন।

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার হামলা চালিয়েছে। এতে ১৬ জন নিহত হয়েছেন। এই হামলার জবাব দিতে বিমানবাহী রণতরীতে হামলা চালানো হয়েছে।

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হোদেইদে প্রদেশের সালিফ বন্দর, আল-হক বিভাগের একটি রেডিও ভবন, ঘালিফা ক্যাম্প এবং দুটি বাড়িতে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছে, তারা বৃহস্পতিবার রাতে ইয়েমেনের ১৩টি স্থানে হামলা চালিয়েছে। তাদের দাবি, হুথিরা যেন লোহিত সাগরসহ এই অঞ্চলে চলাচলরত বাণিজ্যিক জাহাজের ওপর আর কোনো হামলা না চালাতে পারে সেজন্য হুথি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওইদিন থেকেই গাজার সাধারণ মানুষের ওপর বর্বরতা চালানো শুরু করে ইসরায়েলি বাহিনী। এ বর্বরতার প্রতিবাদস্বরূপ লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো শুরু করে ইয়েমেনের হুথিরা।

ইসরায়েলগামী জাহাজে হামলা বন্ধ করতে হুথিদের বিরুদ্ধে তখন অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এর অংশ হিসেবে ইয়েমেনে তারা অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে।

এসব হামলার জবাব দিতে পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যগামী জাহাজেও হামলা চালানো শুরু করে হুথিরা। সর্বশেষ তারা মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!