1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হবে অর্ধশতাধিক বাংলাদেশি-চীনা ও ভারতীয়কে - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হবে অর্ধশতাধিক বাংলাদেশি-চীনা ও ভারতীয়কে

প্রতিনিধি

অনুমতি ছাড়া ডেলিভারি ম্যানের কাজ করায় ১৭১ জনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন বাংলাদেশি-ভারতীয় ও চীনা নাগরিক। তাদের মধ্যে প্রায় ৬০ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট দল গত মাসে সাতদিনব্যাপী অভিযান চালিয়ে এই অভিবাসীদের গ্রেপ্তার করে। অভিযানের সময় বিভিন্ন গ্রাম, মফস্বল ও শহরে কাজ করা ডেলিভারি রাইডারদের থামিয়ে তাদের কাগজপত্র পরীক্ষা করা হয়।

যাদের কাজ করার অনুমতি ছিল না তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য অভিযানস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক বিবৃতিতে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “গত ১৭ নভেম্বর অফিসারদের পূর্ব লন্ডনের নিউহাম হাইস্ট্রিটে মোতায়েন করা হয়। অবৈধভাবে কাজ করায় সেখান থেকে চার বাংলাদেশি ও ভারতীয়কে গ্রেপ্তার করা হয়। তাদের সবাইকে গ্রেপ্তার করা হয় নিজ দেশে ফেরত পাঠানোর জন্য।”

“এরপর ২৫ নভেম্বর অফিসাররা নরউইচ সিটি সেন্টারে যান। সেখানে তারা অপরাধ প্রবণতা কমানোর অভিযান চালান। সেখান থেকে তিন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়। যারমধ্যে দুজনকে ফেরত পাঠানো হবে। তৃতীয় ব্যক্তিকে কঠোর অভিবাসন জামিনে রাখা হয়েছে।

ইমরান খান ‘মানসিক অসুস্থ ব্যক্তি’, বলল পাকিস্তানের সেনাবাহিনী
অবৈধ অভিবাসন ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের ‘ব্যাপক সংস্কারের’ অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে সরকার।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষকে ব্রিটেন থেকে বের করে দেওয়া হয়েছে। যাদের দেশটিতে থাকার কোনো অনুমোদন নেই। একইসঙ্গে মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, শাস্তি ও মালামাল জব্দ প্রায় ৩৩ শতাংশ বেড়েছে।

যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তামন্ত্রী অ্যালেক্স নোরিস বলেছেন, “এই সবকিছু একটি স্পষ্ট বার্তা দিচ্ছে : যদি আপনি এ দেশে অবৈধভাবে কাজ করেন তাহলে আপনাকে গ্রেপ্তার করে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।”

অনুমতি ছাড়া কেউ যেন কাজ করতে না পারে সেজন্য ডেলিভারো, জাস্ট ইট, উবার ইটসের মতো বড় বড় কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অ্যালেক্স নোরিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!