1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাজ্যে ভয়াবহ ট্রেন সংঘর্ষ, চালক নিহত, আহত ৮০ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

যুক্তরাজ্যে ভয়াবহ ট্রেন সংঘর্ষ, চালক নিহত, আহত ৮০

প্রতিনিধি

যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একজন চালক নিহত এবং ৮০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের উদ্দেশ্যে যাওয়া দুটি ট্রেনের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

ইস্ট ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক, ২২ জন গুরুতর আহত এবং ৫৬ জন আশঙ্কামুক্ত রয়েছেন। দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।

যুক্তরাজ্য রেলের পূর্ব মিডল্যান্ড বিভাগ জানায়, নটিংহ্যাম ও করবি থেকে আসা দুটি ট্রেন একই গন্তব্যে যাওয়ার পথে বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বেডফোর্ডের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী পিটার ন্যাপ জানান, সংঘর্ষের পর তিনি আসন থেকে ছিটকে পড়েন এবং চারপাশে ধোঁয়া দেখতে পান। অনেক যাত্রী কান্নাকাটি ও চিৎকার করছিলেন, কেউ কেউ গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!