1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যারা বলেন ‘টেপ টেনিসের বোলার’, তাদেরকে সাকলাইনের স্পষ্ট বার্তা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যারা বলেন ‘টেপ টেনিসের বোলার’, তাদেরকে সাকলাইনের স্পষ্ট বার্তা

প্রতিনিধি

যারা বলেন ‘টেপ টেনিসের বোলার’, তাদেরকে সাকলাইনের স্পষ্ট বার্তা
চলমান বিপিএলে প্রথমবারের মতো খেলছেন আব্দুল গাফফার সাকলাইন। গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে রাজশাহী ওয়ারিয়র্সকে বড় জয় এনে দেন তিনি। ৪ ওভারে মাত্র ২৪ রান খরচ করে চারটি গুরুত্বপূর্ণ উইকেট নেন এই পেসার। অনেকেই বলেন, তিনি টেপ টেনিস খেলে এতদূর এসেছেন। সংবাদ সম্মেলনে কথা বলার সুযোগ পেয়ে সেই বিষয়ে স্পষ্ট বার্তা দিতে ভুল করেননি সাকলাইন।

শুরুতে অবশ্য দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাকলাইন। তিনি বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া। আমি ভালোভাবে অবদান রাখতে পেরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলকে জয় এনে দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট।’

সাকলাইন আরো বলেন, ‘প্রতিপক্ষ শুরুটা ভালো করেছিল। অধিনায়ক যখন আমাকে বোলিংয়ে আনেন, তখন আমি নিজের শক্তির জায়গায় থেকে নির্দিষ্ট লাইনে ও লেন্থে বল করার চেষ্টা করেছি। আল্লাহ পাকের রহমতে তাতে সফল হয়েছি।’

মাঠে সাকলাইনের উইকেট উদযাপন নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ব্রাজিলের সমর্থক। তবে খেলোয়াড় হিসেবে রোনালদোকে পছন্দ করি— তার পরিশ্রম ও ডেডিকেশনের জন্য। সেখান থেকেই শেখার চেষ্টা করি। সেই অনুপ্রেরণাতেই এই সেলিব্রেশন। ভালোই লাগে। প্রত্যেক মানুষের আলাদা আলাদা পছন্দ থাকতে পারে। ইনশাআল্লাহ, সবসময়ই এই উদযাপন করার চেষ্টা করব। যেহেতু তাকে খুব পছন্দ করি, আল্লাহ পাক সুস্থ রাখলে এই উদযাপন চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।’

পরে নিজের ক্রিকেটসফর নিয়েও কথা বলেন সাকলাইন, ‘সৈয়দপুরে আগে যারা সিনিয়র বড় ভাই ছিলেন, তারাও পেস বোলিং করতেন। তাদের কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছি। একাডেমিতে যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি কী খেলি, তখনই বলেছিলাম—আমি পেস বোলার। সেখান থেকেই সামনে এগিয়ে চলা।’

টেপ টেনিস খেলে বিপিএলে আসার দাবি প্রসঙ্গে আরো জানান, ‘আপনারা প্রায়ই বলেন আমি টেপ টেনিস থেকে এখানে এসেছি, কিন্তু বাস্তবতা তা নয়। আমি ৭-৮ বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলেছি ২ বছর সেকেন্ড ডিভিশন, ১ বছর থার্ড ডিভিশন এবং ২ বছর ফার্স্ট ডিভিশন। সেখান থেকেই আমার যাত্রা শুরু। চলতি বছর এইচপিতে সুযোগ পেয়েছি এবং ভালো করার চেষ্টা করেছি। নিজের কাজে মনোযোগ দিয়েছি, বাকিটা আল্লাহ পাকের রহমত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!