ইপেপার / প্রিন্ট
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী হাসান আলী’কে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল ০৪ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৭:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র্যাব-১৩ এর সহযোগীতায় গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন নলডাঙ্গা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে যুগ্ম দায়রা জজ আদালত রংপুরের সেশন নং-১৬০/০৯, জিআর নং-২১১/২০০৬; ধারা-দন্ডবিধি ৩০২; মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী হাসান আলী (৫৫), পিতা-নজির আলী, সাং-ইসলামপুর, মন্ডলপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে গাইবান্ধা জেলার সাদুল্লাপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।