1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ১৬ ইউনিট - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ১৬ ইউনিট

প্রতিনিধি

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে লাগা এই আগুন দ্রুত বস্তির ঘরগুলোতে ছড়িয়ে পড়ায় তীব্র ভয়ংকর আকার ধারণ করেছে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট পাঠানো হলেও ঢাকার তীব্র যানজটের কারণে ঘটনার ৩০ মিনিট পরও সব ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল সূত্র জানায়, বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মোট ১৬টি ইউনিট কাজ করছে।

৩০ মিনিটের দীর্ঘ অপেক্ষা

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার সংবাদ আসে। আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজট থাকায় আমাদের কোনো ইউনিট তাৎক্ষণিকভাবে পৌঁছাতে পারেনি।

৩০ মিনিট পার হলেও পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর দীর্ঘ সময় ফায়ার সার্ভিসের ইউনিট না পৌঁছানোর কারণে আগুনের তীব্রতা বহুগুণে বৃদ্ধি পায়। আগুনের শিখা দ্রুত বস্তির এক টিনের চালা থেকে অন্য টিনের চালায় ছড়িয়ে যায়। এ সময় বস্তির মানুষজন আতঙ্কিত হয়ে যে যেভাবে পারছিলেন, ঘরের জিনিসপত্র বের করে আনার চেষ্টা করেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ এখনো ফায়ার সার্ভিসের কাছে আসেনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!