1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাত্রী নিরাপত্তায় পুরো মেট্রো ট্র্যাক সার্চ করেছে ডিএমটিসিএল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যাত্রী নিরাপত্তায় পুরো মেট্রো ট্র্যাক সার্চ করেছে ডিএমটিসিএল

প্রতিনিধি

মেট্রোরেলের একটি ট্রেনের ছাদে রোববার (৩০ নভেম্বর) রাতে মানুষ উঠে পড়ার ঘটনায় রাতভর পুরো মেট্রো ট্র্যাক সার্চ করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ। তিনি বলেন, গত রাতে একটি ইনসিডেন্ট হয়েছে। তার জন্য ট্রেন চলাচল আমাদের সিস্ট করতে হয়েছে। পাবলিক সেফটি ইজ ফার্স্ট, এটা আমরা মেইনটেইন করবই।

সোমবার (১ ডিসেম্বর) উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক। ফারুক আহমেদ বলেন, গত রাতে আমরা একজন বাচ্চাকে পেয়েছি। আরও দুজন প্রায় উপরে উঠে গিয়েছিল। আমরা ভিডিওতে দেখেছি, ছেলেটি কারওয়ান বাজারের কোনো এক জায়গা থেকে উঠেছে। সেখান থেকে আগারগাঁও আসে। সেখানে এসে ট্রেন চেঞ্জ করে। সেখানে এসে যেখান দিয়ে সাধারণত যাত্রী প্রবেশ করে, তা না গিয়ে সে দুইটা ট্রেনের সংযোগস্থল দিয়ে উঠে যায়। তারপর সচিবালয় স্টেশনে যাওয়ার পর সে ছাদের উপর ওঠে। সাথে সাথে সিকিউরিটি জানিয়েছে। সে যে ইলেকট্রিফাইড হয়নি, এটা সৌভাগ্য। এর থেকে হয়ত আরও বড় কিছু হতে পারত।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ট্রেন অপারেশন বন্ধ করা হয়। আরও কয়েকজন আছে, কীভাবে আছে সেটা আমরা জানি না কিছু। আমরা প্রায় দুই থেকে তিন ঘণ্টা পুরো লাইনে তাদেরকে সার্চ করি। আমরা দেখার চেষ্টা করেছি কোথাও কেউ নামছে কি না। আমরা সারারাত ফিজিক্যালি সার্চ করেছি। সকালে সুইপ ট্রেন দিয়েও দেখা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সব পাবলিক দরজা দিয়েই ট্রেনে ঢুকবে। কিন্তু কোনো একজন ১৬টা দরজার কোনো এক ফাঁক দিয়ে ঢুকেছে। কী তার উদ্দেশ্য ছিল সেটা আমরা এখনো জানি না। এটা পুলিশ দেখবে। ফারুক আহমেদ বলেন, একজনের পেছনে একজনকে তো সিকিউরিটি হিসেবে দেওয়া সম্ভব না। আমরা সিসিটিভি দিয়েছি সিকিউরিটি সলিউশনের জন্য। আমরা এখন থেকে আরও ভিজিল্যান্স হওয়ার জন্য ইম্প্রুভ করব। আমরা এখন স্টেশনগুলোর নিচেও সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করছি। তাতে অন্তত উৎস কোথা থেকে সেটা আমরা বুঝতে পারব।

সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে তিনি বলেন, মানুষের সামাজিক মূল্যবোধ বাড়ানোর জন্য আপনারা আমাকে হেল্প করেন। মানুষের মূল্যবোধ একদিনে হবে না। এখানে মিডিয়ার ভূমিকা অনেক বেশি। আমি ব্যক্তিগতভাবে তো সবার কাছে পৌঁছাতে পারছি না। কিন্তু আমি আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছাতে পারি। মিডিয়া পজিটিভ না হলে সিভিক সেন্স বাড়ানো সম্ভব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!