1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেক বাসের ধাক্কা, নিহত ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেক বাসের ধাক্কা, নিহত ২

প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেক যাত্রীবাহী বাসের ধাক্কায় বাস চালকের সহকারী (হেলপার) ও বাসটির সুপারভাইজার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উভয় বাসের অন্তত ১২ জন যাত্রী আহত হয়।

নিহত আকাশ সরদার গোপালগঞ্জের সদর উপজেলার ভোজের গাতি এলাকার বাহারুল সরদারের ছেলে। তিনি স্টার এক্সপ্রেস নামে এক পরিবহনের চালকের সহকারী (হেলপার) ছিলেন। আর সুপারভাইজার ইউনুস মোল্লাকে গুরুতর আহত অবস্থায় শিবচর সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নাওডোবা গোলচত্বর এলাকায় বাসস্ট্যান্ডে যাত্রী নামাচ্ছিল খান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। এসময় পেছন দিক থেকে আসা স্টার এক্সপ্রেস নামের আরেকটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে দুটি পরিবহনের একটির পেছনের অংশ ও আরেকটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসময় দুটি গাড়ির মাঝে চাপা পড়ে আকাশ সরদার নামের স্টার এক্সপ্রেস গাড়ির চালকের সহকারী নিহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাইওয়ে ও পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে বাসের সুপারভাইজারও মারা যায় ।

বিষয়টি নিয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন ঢাকা পোস্টকে বলেন, যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসি। এই ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!