1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাত্রীর সঙ্গে ঝগড়ার পর বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

যাত্রীর সঙ্গে ঝগড়ার পর বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক

প্রতিনিধি

যাত্রীর সঙ্গে ঝগড়ার পর বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন চালক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আগুন লাগার ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। চালক এক যাত্রীর সঙ্গে ঝগড়া করার পর বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে  এসব তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে থাকা এক যাত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, পথিমধ্যে চালকের সঙ্গে এক যাত্রীর বাগ্বিতণ্ডা হয়। এরপর চালক ক্ষিপ্ত হয়ে অত্যন্ত বেপরোয়া ও এলোমেলোভাবে বাসটি চালাতে শুরু করেন।

একপর্যায়ে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি চট্টগ্রামমুখী লেনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টে যায়। মুহূর্তেই বাসটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এ সময় বাসের ভেতর থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মাঝেরচর এলাকার সুমন হোসেনের ছেলে মো. হোসাইন (২), কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব পেন্নাই এলাকার শামিউল আলমের ছেলে শামীম হোসেন এবং শামীমের ছেলে মো. নাদিফ (৬)। নিহত অপর নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার  বলেন, বাসে থাকা একজন যাত্রীর সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, চালক ঝগড়া করার পর থেকেই বাসটি বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!