1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাত্রীবাহী বাসে মিলল ৩৫ মণ জাটকা, এতিমখানায় বিতরণ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

যাত্রীবাহী বাসে মিলল ৩৫ মণ জাটকা, এতিমখানায় বিতরণ

প্রতিনিধি

যাত্রীবাহী বাসে মিলল ৩৫ মণ জাটকা, এতিমখানায় বিতরণ
নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে লক্ষ্মীপুর থেকে নোয়াখালীগামী একটি বাসে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতর থেকে অবৈধভাবে পরিবহন করা বিপুল পরিমাণ জাটকা মাছ উদ্ধার করা হয়। তবে মাছের প্রকৃত মালিককে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের নির্দেশে জব্দকৃত ৩৫ মণ জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার ঢাকা পোস্টকে বলেন, জব্দকৃত জাটকার কোনো মালিককে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা ও উপস্থিতিতে নিয়ম অনুযায়ী এসব মাছ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। জাটকা সংরক্ষণ আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ে জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, জাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে জাটকা পরিবহন ও বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত মাছ নিয়ম অনুযায়ী মানবিক বিবেচনায় ইয়াতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!