1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাত্রাবাড়ীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

যাত্রাবাড়ীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ। আটককৃতের নাম মোঃ সাইদুল ইসলাম।

রবিবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার কাজলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রাশেদ হাসান  জানান, কয়েকজন মাদক কারবারি যাত্রাবড়ী থানার কাজলা ব্রিজ সংলগ্ন একতা ফল মার্কেট এলাকায় ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সাইদুলকে আটক করা হয়। পরে তার দেশ তল্লাশি করে কাছে থাকা ব্যাগ হতে ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরও জানান, আটককৃত সাইদুল কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা হিসেবে বিক্রয় করতো। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!