ইপেপার / প্রিন্ট
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, রোববার (১২ এপ্রিল ২০২৬) গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই অভিযানে যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে বিভিন্ন বয়সী ব্যক্তি রয়েছেন, যাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক সংশ্লিষ্ট অপরাধসহ নানা অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এছাড়া অভিযানে অপ্রাপ্তবয়স্ক ছয়জনকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।