1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন– মো. মিলন হোসেন (৩৯) ও মো. শামিল ওরফে শামিল হোসাইন (২২)।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তলসহ তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৬ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোয়েন্দা ওয়ারী বিভাগ ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সেখানে মহাসড়কের উপর কয়েকজন অবৈধ অস্ত্রধারী লোক অবস্থান করছে। ঐ সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বিকেল আনুমানিক ৪টা ২৫ মিনিটে সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটর সাইকেলে বসে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টার সময় ডিবি পুলিশ মো. মিলন হোসেন ও মো. শামিল ওরফে শামিল হোসাইনকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে তাদের কোমরের পেছনে লুকায়িত দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।এ ছাড়া তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!