1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে লেগুনা চালককে মারধরে হত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে লেগুনা চালককে মারধরে হত্যা

প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় পূর্ব শত্রুতার জেরে নুর-এ আলম ওরফে খায়রুল ইসলাম (৩৫) নামে এক লেগুনা চালককে মারধর করে হত্যা করার অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সুফিয়া গার্মেন্টসের সামনে নুর-এ আলমকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

নিহত নুর-এ আলম শরীয়তপুরের শফিপুর সদরের মোয়াল্লেম সরদারের ছেলে এবং মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি নুর-এ আলমের সঙ্গে অন্য এক লেগুনা চালকের ঝগড়া হয়েছিল, এবং সেই পূর্ব বিরোধের জেরে তাকে মারধর করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালাচ্ছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!