1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাত্রাবাড়ীতে দিনে-দুপুরে এনজিওকর্মীকে ছুরিকাঘাত করে স্বর্ণ-টাকা ছিনতাই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে দিনে-দুপুরে এনজিওকর্মীকে ছুরিকাঘাত করে স্বর্ণ-টাকা ছিনতাই

প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীতে দিনে-দুপুরে সাবিনা ইয়াসমিন (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তিনি মানবিক সাহায্য সংস্থা নামে একটি এনজিওতে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত। বুধবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ধোলাইপাড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

আহতের সহকর্মী ফাতেমা বেগম জানান, অফিসের কাজে বাইরে গিয়ে হেঁটে ফিরছিলেন সাবিনা ইয়াসমিন। ধোলাইপাড় এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী হঠাৎ তার ঘাড়ের পেছনে ধারালো অস্ত্র দিয়ে চারটি আঘাত করে। এ সময় তার কাছে থাকা বেতনের ২৫ হাজার টাকা ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, রক্তাক্ত অবস্থায় সাবিনাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে গুরুতর জখম অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!