1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক আহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক আহত

প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

সোমবার (১৩ অক্টোবর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- মো. তুহিন (২৬) ও আব্দুল হাকিম মিয়া (২৫)।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, ভোরের দিকে কুতুবখালী এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয়রা দুই যুবককে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা শেষে আবার তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!