1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাত্রাবাড়ীতে ঋণের বোঝা সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

যাত্রাবাড়ীতে ঋণের বোঝা সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা

প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনাদারের বকাঝকা ও অপমান সহ্য করতে না পেরে মো. মনির (৫০) নামে এক চা দোকানি আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে দিকে ধনিয়া সরাই মসজিদ এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটে।

মৃত মনিরের গ্রামের বাড়ি ভোলা সদরের পূর্ব চরকালি এলাকার। পরিবার নিয়ে যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় তিনি ভাড়া থাকতেন বলে জানিয়েছেন স্বজনরা।

মনিরের ছেলে মিরাজ জানান, সকালে তার বাবা নিজের দোকানে গলায় ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন। খবর পেয়ে আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরাজ আরও জানান, তার বাবা এলাকার কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। ওই পাওনাদাররা টাকা ফেরতের জন্য দোকানে এসে বকাঝকা ও অপমান করেন। এ ঘটনার পরই বাবা মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!