1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন জন নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন জন নিহত

প্রতিনিধি

জেলার কেশবপুরে  সোমবার  সন্ধ্যায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর সড়কের বুজতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামের জাহাঙ্গীর জোয়ার্দার (৪৪) ও তার ছেলে মুস্তাইন জোয়ার্দার (১৪) এবং একই উপজেলার মলঙ্গী এলাকার আব্দুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর সড়কের কেশবপুর উপজেলার বুজতলা এলাকায় যশোর থেকে চুকনগরগামী ও কেশবপুর থেকে যশোরগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। জাহাঙ্গীর জোয়ার্দার তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে চুকনগরের দিকে যাচ্ছিলেন এবং গোলাম মোস্তফা যশোরের দিকে যাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।দ্রুতগামী মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জাহাঙ্গীর জোয়ার্দার ও গোলাম মোস্তফা মারা যান। এছাড়া মুস্তাইন জোয়ার্দারকে কেশবপুর হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
কেশবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শংকর বিশ্বাস বলেন, ঘটনাস্থলে দু’জন মারা গেছেন। আরেকজন কেশবপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা মারা যান।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান,মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ ৩টি হস্তান্তর করা হবে।এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!