1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যশোরে যুগ্ম জেলা ও দায়রা জজের বিরুদ্ধে মামলা দায়ের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যশোরে যুগ্ম জেলা ও দায়রা জজের বিরুদ্ধে মামলা দায়ের

প্রতিনিধি

যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ রাশেদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) শহরের কাজীপাড়ার আব্দুল আজিজ সড়কের বাসিন্দা, মৃত মুন্সী আব্দুল আলীমের ছেলে শরিফুল আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস, তবে তিনি মামলা সংক্রান্ত কোনো মন্তব্য করতে রাজি হননি।

মামলার প্রসঙ্গে জানা গেছে, বাদী শরিফুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে আদালতের সামনের রাস্তা থেকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর

অভিযোগে বলা হয়েছে, আইন বহির্ভূত বিভিন্ন আদেশ দেওয়া, আইনজীবীদের সঙ্গে অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের কারণে যশোর জেলা আইনজীবী সমিতি গত ৪ মার্চ সাধারণ সভা করে আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে। এরপর থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের কার্যক্রম আইনজীবীদের অনুপস্থিতিতে পরিচালনা করেছেন।

শরিফুল আলমের একটি মামলা ওই আদালতে বিচারাধীন ছিল। ৩০ মার্চ তিনি আইনজীবীদের আদালত বর্জনের কারণে সশরীরে আদালতে উপস্থিত হয়ে একটি সময়ের আবেদন জমা দেন। তবে বিচারক রাশেদুর রহমান আবেদন নামঞ্জুর করে বাদীর বক্তব্য একতরফাভাবে গ্রহণ করেন এবং সাক্ষ্যগ্রহণ শেষ করে যুক্তিতর্কের দিন ধার্য করেন।

বাদী অভিযোগে উল্লেখ করেন, বিচারক রাশেদুর রহমান ক্ষমতার অপব্যবহার করে দায়িত্ব-কর্তব্য পালন না করার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ আইন লঙ্ঘন করেছেন। দুর্নীতি দমন কমিশন ও কোতোয়ালি থানায় দেওয়া অভিযোগ গ্রহণ না হওয়ায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!