1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যথাসময়ে হচ্ছে না দিনের প্রথম ম্যাচ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

যথাসময়ে হচ্ছে না দিনের প্রথম ম্যাচ

প্রতিনিধি

যথাসময়ে হচ্ছে না দিনের প্রথম ম্যাচ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামের কড়া বিস্ফোরক মন্তব্যে উত্তাল বাংলাদেশের ক্রীড়াঙ্গন। তার পদত্যাগ না হলে সবধরণের খেলা বর্জনের ঘোষণা দিয়েছে কোয়াব। নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে তারা। ম্যাচ শুরুর সময়েই ডেকেছে সংবাদ সম্মেলন। এমতাবস্থায় যথাসময়ে হচ্ছে না বিপিএলে দিনের প্রথম ম্যাচ।

সিলেট পর্ব শেষে আজ থেকে ঢাকায় খেলা শুরু হওয়ার কথা। প্রথম দিনে রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। আর সূচি অনুযায়ী দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস।

কিন্তু প্রথম ম্যাচটা যে সময়মতো হচ্ছে না সেটা একপ্রকার নিশ্চিত। টাইলমি ম্যাচ শুরু হওয়ার শঙ্কা জানিয়ে বিপিএল গর্ভানিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, ‘অবশ্যই এই কথাটি অনাকাঙ্ক্ষিত। উনি(এম নাজমুল ইসলাম) যা বলেছেন, আমরা সেটার সাপোর্ট করি না। উনাদের (ক্রিকেটারদের) বুঝিয়েছি, উনারা এলে খেলা হবে। না এলে খেলা হবে না। তবে প্রথম ম্যাচটা সময়মতো হওয়ার সম্ভাবনা কম।’

আজ (বৃহস্পতিবার) বিপিএলের ম্যাচ শুরুর আগে দাবি না মানলে সব ধরনের ক্রিকেট বয়কটেরও হুমকি দিয়েছিল কোয়াব। এখন পর্যন্ত এম নাজমুলের পদত্যাগের খবর আসেনি। তাই নির্ধারিত সময় পার হয়ে হলেও দিনের প্রথম ম্যাচের দুই দলের কেউই মাঠে যায়নি। যে কারণে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়।

এখানেই শেষ নয়, পদত্যাগের ঘোষণা না আসায় হোটেল শেরাটনে ম্যাচের সময়ে সংবাদ সম্মেলন ডেকেছে কোয়াব। এজন্য ৬ দলের ক্রিকেটাররা এক হচ্ছেন শেরাটনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!