1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ম্যানসিটির সামনে নিজেদের দুর্বল ভাবছে না রিয়াল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ম্যানসিটির সামনে নিজেদের দুর্বল ভাবছে না রিয়াল

প্রতিনিধি

চ্যাম্পিয়ন্স লিগের সাম্প্রতিক ইতিহাসে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই খুব সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। দুই দল মিলে ১৫ বার মুখোমুখি হয়ে প্রত্যেকে পাঁচটি করে জয়ের পাশাপাশি ৫টি ড্র হয়েছে। পরিসংখ্যান দুই দলের পক্ষে থাকলেও সম্প্রতি সিটির কাছে হেরে যাওয়ায় রিয়ালের মনোবলে আঘাত লাগার কথা। কিন্তু কোচ আলভারো আরবেলোয়া বললেন, ম্যানসিটির সামনে রিয়াল যেন হীনমন্যতায় না ভোগে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে আজ প্রথম লেগে ম্যানসিটির মুখোমুখি রিয়াল। সবশেষ তাদের দেখা হয়েছিল ডিসেম্বরে লিগ পর্বে। আধিপত্য বিস্তার করে ২-১ গোলে জিতেছিল সিটি। ওই ম্যাচের ফলাফল আরবেলোয়ার পূর্বসূরি জাবি আলোনসোর বিদার ঘণ্টা বাজায়।

রিয়ালের ফর্ম ওই ম্যাচের পর থেকে অধারাবাহিক। সব প্রতিযোগিতা মিলে শেষ চার ম্যাচে দুটি হার। কিন্তু বুধবারের প্রথম লেগের আগে এক সংবাদ সম্মেলনে আরবেলোয়া বললেন, তার দল (সিটির) চোখে চোখ রেখে লড়াই করবে’।

আরবেলোয়া বলেছেন, ‘আমরা রিয়াল মাদ্রিদ, আমরা কখনো নিজেদের অন্যদের চেয়ে কম মনে করি না। কারো কাছে নিজেকে ছোট বা দুর্বল ভাবি না।’ তার আরও কথা, ‘আমরা প্রতিপক্ষ সম্পর্কে ভালো জানি। তাদের ক্লাব, কোচ (পেপ গার্দিওলা), খেলোয়াড় সম্পর্কে ভালো জানা আছে। দুই বছর আগে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু আমরা অনেক উত্তেজনা ও উৎসাহ দিয়ে খেলব। আগামীকাল আমরা জেতার জন্য খেলব।’

মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে বলেছেন, ‘গতবারের চেয়ে এটা একেবারে ভিন্ন ম্যাচ। এখন হোম অ্যান্ড অ্যাওয়ে। এটা বিভিন্ন বিষয়কে পাল্টে দেয়। কিন্তু দ্বিতীয় লেগের জন্য ভালো ফল পাওয়া গুরুত্বপূর্ণ। শেষবার যা হয়েছে, আমরা তার পুনরাবৃত্তি চাই না। সেবার আমরা নিজেদের ভুলে পা পিছলে পড়েছিলাম।’

এক দশকেরও বেশি আগে মাদ্রিদের হয়ে গার্দিওলার বার্সেলোনার মুখোমুখি হয়েছিলেন আরবেলোয়া। এবার তিনি কোচ হিসেবে প্রথমবার তার সামনে দাঁড়াবেন। রিয়াল কোচ বললেন, ‘(পেপ) সবসময় কোনো না কোনো চমক তৈরি করে রাখেন। তিনি একজন কোচ, তার দলগুলো দেখুন, যিনি সবসময় কিছু না কিছু প্রস্তুত রাখেন, কারণ তিনি নানা বৈচিত্র ব্যবহার করতে পারেন। তাদের দলের গঠন, আক্রমণের ধরন কিংবা যে খেলোয়াড়কে ইদানিং মাঠে দেখা যায়নি– এসবের মধ্যে যদি কোনো পরিবর্তন না থাকে, তাহলে আমি অবাক হবো।’

বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা সম্প্রতি রেডিও ইন্টারভিউতে দাবি করেন, রিয়াল রেফারিদের প্রভাবিত করে। তার এমন মন্তব্যের জবাবে স্পেনের রেফারিং কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরাকে বার্সার আর্থিক লেনদেনের তদন্তের বিষয়টি নিয়ে খোঁচা দেন রিয়াল কোচ।

আরবেলোয়া বলেন,‘প্রার্থী লাপোর্তা?’ আমি মনে করি তিনি সেই ব্যক্তি যিনি নেগ্রেইরাকে অর্থের পরিমাণ চারগুণ বাড়িয়ে দিয়েছেন। আর বেশি কিছু বলার প্রয়োজন নেই।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!